August 22, 2026, 1:35 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

ইরানের এক হামলায় পাল্টে গেল যুদ্ধের হিসাব-নিকাশ

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলা যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের প্রভাষক মুহানাদ সেলুম এ কথা বলেছেন।

আল-জাজিরাকে তিনি বলেন, “ডিয়েগো গার্সিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলার অর্থ হলো- ইরানের কাছে ৪,০০০ কিলোমিটারেরও [২,৪৯০ মাইল] বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে- যা আগে কখনও প্রকাশ করা হয়নি। এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল যে, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,০০০ কিলোমিটার [১,২৪০ মাইল] এবং এর চেয়ে বেশি নয়।”

মুহানাদ সেলুম বলেন,“এই ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ উল্টে দিলে সেগুলো লন্ডনে পৌঁছাতে পারে। সুতরাং, এটি শুধু যুক্তরাষ্ট্র এবং তাদের যুদ্ধের যৌক্তিকতার জন্যই হিসাব-নিকাশ পাল্টে দেয় না, বরং যুদ্ধে যোগ দিতে অনিচ্ছুক লন্ডন এবং ইউরোপীয় ইউনিয়নের জন্যও পরিস্থিতি বদলে দিচ্ছে।”

তিনি আরও বলেন, “ইরানের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) থাকতে পারে, যা এমনকি যুক্তরাষ্ট্রেও পৌঁছাতে সক্ষম, কারণ ইরান তাদের মহাকাশ কর্মসূচির মাধ্যমে এর পরীক্ষা চালিয়েছে”। সূত্র: আল-জাজিরা