July 30, 2026, 7:53 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

মাদ্রিদ ডার্বিতে মাঠে নামবেন বেলিংহ্যাম

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

চোট কাটিয়ে কিছুদিন হলো দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন জুড বেলিংহ্যাম। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের জন্য দলের সঙ্গে স্বেচ্ছায় ভ্রমণও করেছেন তিনি। এবার তার মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্প্যানিশ গণমাধ্যমের খবর, আসছে মাদ্রিদ ডার্বিতে খেলবেন এই ইংলিশ তারকা মিডফিল্ডার। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির মাঠে ২-১ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপে ওঠে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচের জন্য দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়েছিলেন বেলিংহ্যাম।

গত মাসের শুরুতে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে খেলার সময় হ‍্যামস্ট্রিংয়ে টান লাগে বেলিংহ‍্যামের। সেই থেকে প্রায় দেড় মাস বাইরে থাকার পর, সিটি ম্যাচের স্কোয়াডে জায়গা পান তরুণ তারকা। তার ফিটনেস ফিরে পাওয়ার আরেক ইঙ্গিত মিলেছে শুক্রবার। লম্বা সময় বাইরে থাকলেও, আসছে আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের দুটি প্রীতি ম্যাচের জন্য তাকে নিয়েই দল ঘোষণা করেছেন কোচ টমাস টুখেল।

সেই ধারাবাহিকতায় এবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ‘খেলতে যাচ্ছেন’ বেলিংহ্যাম। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রোববার রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। চলতি লা লিগায় প্রথম দেখায় আতলেতিকোর মাঠে ৫-২ গোলে পর্যদুস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। এবারের লড়াইটা তাই তাদের জন্য প্রতিশোধের একটা উপলক্ষও। অবশ্য গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়েছিল রেয়াল।

লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার ওপর চাপ ধরে রাখতেও আসছে ম্যাচে জয় খুব দরকার আলভারো আরবেলোয়ার দলের। ২৮ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল। ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিয়ারেয়াল। ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আতলেতিকো।

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *