July 30, 2026, 9:15 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ‘শনির দশায় কলকাতা নাইট রাইডার্স

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং ধর্মীয় গুরুদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মুস্তাফিজকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার পর থেকে যেন শনির দশা কাটছেই না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিনবারের চ্যাম্পিয়নদের।

আইপিএলের এবারের মৌসুমের জন্য পেস বিভাগে মোস্তাফিজ ছাড়াও মাথিশা পাথিরানা এবং হার্শিত রানাকে রেখেছিল কলকাতা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন হার্শিত। সুস্থ হতে অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। এ জন্য আইপিএলের এবারের পর্বে এই বোলারকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিল কলকাতা। এবার সেই শঙ্কাই সত্যি হয়েছে। হাঁটুর চোট হার্শিতকে পুরো আইপিএল থেকে ছিটকে দিয়েছে।

এরই মধ্যে হার্শিতের বিকল্প খুঁজতে শুরু করেছে কলকাতা। বিকল্প হিসেবে শোনা যাচ্ছে মানি গ্রেওয়াল, আকাশ মাধওয়াল এবং সিমারজিৎ সিংয়ের নাম। এদের তিনজনের মধ্যে কলকাতা শেষ পর্যন্ত যাঁকেই দলে টানুক, হার্শিতের মতো অভিজ্ঞ পেসারের অভাব যে সহজে পূরণ হবে না সে বলা বাহুল্য।

শঙ্কা আছে পাথিরানাকে নিয়েও। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান এই লঙ্কান পেসার। সেই চোট তাঁকে বিশ্বকাপ থেকেই ছিটকে দেয়। চোট থেকে এখনো সেরে উঠেননি পাথিরানা। আইপিএলের শুরুর অংশে তাঁকে পাবে না কলকাতা, সেটা এখন নিশ্চিত। আপাতত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে আছেন পাথিরানা।

কলকাতার প্রধান কোচ অভিষেক নায়ার অবশ্য পাথিরানাকে নিয়ে আশাবাদী। এসএলসির কর্তাদের সঙ্গে যোগাযোগ করে তিনি জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝিতে ম্যাচ খেলার মতো ফিট হবেন পাথিরানা। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। অর্থাৎ পাথিরানাকে নিয়েও অনিশ্চয়তায় থাকতে হচ্ছে কলকাতাকে।

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *