July 30, 2026, 9:12 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

কমলনগরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ৪০ একর সয়াবিন ও বাদাম খেত ভস্মীভূত: দিশেহারা শতাধিক কৃষক

কমলনগর (লক্ষ্মীপুর) থেকে:

লক্ষ্মীপুরের কমলনগরে একটি অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪০ একর জমির আবাদি ফসল পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার চর কাদিরা ইউনিয়নের
৪নং ওয়ার্ড এলাকার রব বাজার সংলগ্ন মহিন উদ্দিন কোম্পানির মালিকানাধীন মেসার্স ‘সিভিসি ব্রিক্স’ এ ব্যবহৃত ইটভাটার মাত্র ২০ ফুট উঁচু চিমনি দিয়ে নির্গত ধোঁয়ায় এই বিপর্যয় ঘটে।
এতে ওই এলাকার অন্তত শতাধিক কৃষকের প্রায় ৪০ একর জমিতে চাষ করা সয়াবিন ও বাদামের ফসল হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে তাদের । এমতাবস্থায় ২০ লাখ টাকার ক্ষতিপূরণ ও ইটভাটার কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ ইট ভাটার মালিক মইন উদ্দিন নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে স্থানীয় কাউকে তোয়াক্কা না করেই নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
কৃষকদের একটাই দাবি, ফসলি জমির নিকট থেকে এই ঘাতক ইটভাটা দ্রুত অপসারণ করা হোক।
সরেজমিনে ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কাদিরা ইউনিয়নের রব বাজারের দক্ষিণ পাশে কয়েকশো একর ফসলি জমির মধ্যবর্তী স্থানে দীর্ঘদিন ধরে সিভিসি ব্রিক্স তাদের কার্যক্রম চালাচ্ছে। নিয়ম অনুযায়ী ইটভাটার চিমনি ১২০ ফুট উচ্চতার হওয়ার কথা থাকলেও, এই ভাটার চিমনিটি ৭০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় ৩ মাস আগে ভেঙে যায়। বর্তমানে মাত্র ২০ ফুট উচ্চতার ভাঙা চিমনি দিয়েই ইট পোড়ানো হচ্ছে। ফলে বিষাক্ত কালো ধোঁয়া সরাসরি পাশের ফসলি জমিতে ছড়িয়ে পড়ছে।
এতে ওই এলাকার প্রায় ৪০ একর জমির সয়াবিন ও বাদাম গাছ ঝলসে গেছে। কৃষকদের দাবি, প্রতি একর জমিতে সয়াবিন আবাদে তাদের খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা। ফসল ঘরে তুলতে পারলে প্রতি একরে অন্তত ৫০ হাজার টাকার ফসল বিক্রি করা যেত। সেই হিসেবে ৪০ একর জমিতে কৃষকদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল আলম বলেন, ধারদেনা করে ২ একর জমিতে সয়াবিন ও বাদাম চাষ করেছিলাম। ইটভাটার ধোঁয়ায় সব গাছ পুড়ে জ্বলসে গেছে। এখন পরিবার নিয়ে না খেয়ে মরা ছাড়া উপায় নেই।
আরেক কৃষক দুলাল ও জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, আমরা বারবার মালিক মহিন উদ্দিনের কাছে গিয়ে চিমনি উঁচু করার অনুরোধ করেছি। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি, উল্টো হুমকি-ধমকি দিয়েছেন। এক ঘণ্টার জন্যও ভাটা বন্ধ করেননি। দিনরাত ২৪ ঘন্টা ইট পোড়ানো হয়। ধোঁয়ার গন্ধে ঘরবাড়িতেও থাকতে কষ্ট হয়।
একইভাবে অভিযোগ করে কৃষক মন্নান জানান,
কেবল ফসলের ক্ষতিই নয়, নিচু চিমনি দিয়ে নির্গত ধোঁয়ার কারণে এলাকায় শ্বাসকষ্ট ও চর্মরোগসহ বিভিন্ন জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। ফলজ গাছের মুকুল ঝরে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
এ বিষয়ে বৃহস্পতিবার সকালে কৃষক আবদুল আজিজ (বাবুল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে কৃষকরা দ্রুত তদন্ত সাপেক্ষে ইটভাটার কার্যক্রম বন্ধ এবং উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন।
এবিষয়ে স্থানীয় সচেতন নাগরিক মো.সোলাইমান বলেন,
পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে মালিক মইন উদ্দিন এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। যেখানে ইটভাটার কাট্যক্রম বন্ধ করতে হাইকোর্ট রায় দিয়েছেন। সেখানে ইটভাটা চালু রেখে শতাধিক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই করে দেয়া এটা বর্বরতাকেও হার মানিয়েছে। প্রশাসনের উচিত এই ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়াসহ এর মালিকের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া।
এবিষয়ে ইটভাটার মালিক মইন উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাহাত উজ-জামান
কৃষকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়ে যুগান্তরকে বলেন, অভিযোগের বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *