July 30, 2026, 8:38 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদুল ফিতর উৎযাপন

মো. মিজানুর রহমান গলাচিপা (পটুয়াখালী) থেকে:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীর ৩৫ গ্রামের প্রায় ২৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি।
শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় পটুয়াখালী সদরের বদরপুর দরবার শরীফে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বদরপুর দরবার শরিফের মসজিদের ইমাম ও খতিব মাও. শফিকুল ইসলাম গণি।
স্থানীয়রা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক বছর ধরে এখানকার গ্রামবাসী একদিন আগে থেকে রোজা রাখা শুরু করেন এবং একদিন আগে ঈদ ও ঈদের নামাজ আদায় করেন। তারই ধারাবাহিকতায় একদিন আগে তারা ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন।

গলাচিপা উপজেলার জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজায়ী দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনা গাজী বাড়ির শাহ সুফী মমতাজায়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে কোলাকুলি, মিষ্টি মুখ করার মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা গেছে, রাঙ্গাবালী উপজেলার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া, মৌডুবি, বাউফল উপজেলার মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুরসহ মোট ৩৫ গ্রামের ২৫ হাজার মানুষ ঈদুল ফিতর পালন করেছেন।
এরা সবাই হানাফি মাজহাব কাদেরিয়া তরিকাভুক্ত বলে জানান।
বদরপুর দরবার শরীফ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শফিকুল আলম গনি বলেন, হাদিস ও কোরআনে বর্ণিত আছে, চাঁদ দেখার সংবাদ পেলেই যেন ঈদ পালন করা হয়। সেভাবেই আমরা ১৯২৮ সাল থেকে প্রতিবছর কোথাও চাঁদ দেখা গেলেই সহীহভাবে ঈদ পালন করে আসছি। আজকে ঈদের সালাতের মাধ্যমে আমরা মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করেছি।
এসব এলাকার পার্শ্ববর্তী এলাকার লোকজন জানান, সৌদি আরবের সাথে রোজা রাখা, ইফতার করা কিংবা ঈদ উৎযাপন করা উচিত কিনা জানা নেই। তবে যেহেতু সময়ের ব্যবধানের কারণে সৌদি আরবের সাথে দিন রাতের পার্থক্য আছে তাই এসকল এলাকায় ঈদ উৎযাপন কতটা যুক্তিযুক্ত তা নিয়ে সন্দেহ আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *