August 22, 2026, 1:32 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

মালদ্বীপে নিহত লক্ষ্মীপুরের প্রবাসীর বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার

মো:ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর থেকে:

গত ১৩ মার্চ ২০২৬ শুক্রবারে মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত লক্ষ্মীপুর সদর উপজেলার প্রবাসী তাজ উদ্দিন ইসলাম সজিবের বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা, ঈদ শুভেচ্ছা ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি ‘র আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয় নিহত সজীবের পিতা আবুল কাশেমের হাতে।( ২০ মার্চ) শুক্রবার সকালে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম -সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ( কামাল দাদা) , ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দিক খোকন, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন টিপু।

প্রবাসে নিহত তাজ উদ্দিন ইসলাম সজিব লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নং হাজিরপাড়া ইউনিয়নের আলাদাতপুর গ্রামের ১ নং ওয়ার্ড মুসলিমাবাদ কাছারি বাড়ির বাসিন্দা।

গত সাত মাস আগে জীবিকার সন্ধানে সজীব মালদ্বীপ যায়। রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে জানা যায়। এসময় আরও ৪ প্রবাসী বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া যায়।

নিহত সজীব দুই বছর আগে পারিবারিক ভাবে বিয়ে করেন, ফারিস্তা জান্নাত ছোঁয়া নামে চার মাস বয়সী তার একটি কন্যা সন্তান রয়েছে, স্ত্রী ‘র নাম অনন্তী আক্তার।

নিহত সজীবের পিতা আবুল কাশেম বলেন, আমার তিন মেয়ে এক ছেলে। ছেলেকে হারিয়ে আমি আজ নিঃস্ব।

উপস্থিত বিএনপি নেতারা বলেন, লক্ষ্মীপুর সদর ৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় পানিসম্পদ মন্ত্রীর নির্দেশক্রমে আমরা এখানে এসেছি। সর্বাত্মক সহযোগিতা আমরা করে যাবো দলীয় ও সরকারের পক্ষ হতে।