July 30, 2026, 9:12 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

কমলনগরের করুনানগর বাজারে মাদক ও জুয়ার প্রতিবাদে বিশাল মানববন্ধন

কবির হোসেন কমলনগর (লক্ষ্মীপুর) থেকে:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করুনানগর বাজারে মাদক, জুয়া, পতিতাবৃত্তি ও সকল প্রকার সামাজিক অন্যায়ের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে করুনানগর বাজারের সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বাজারের ব্যবসায়ী, স্থানীয় ওলামায়ে কেরাম, ছাত্রসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
​মানববন্ধনে বক্তারা বলেন, “করুনানগর বাজার একসময় শান্তি ও শৃঙ্খলার প্রতীক ছিল। কিন্তু ইদানীং কিছু অসাধু চক্রের কারণে এখানে মাদক ও জুয়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর ফলে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।”
​বক্তারা আরও অভিযোগ করেন, মাদকের পাশাপাশি এলাকায় অনৈতিক কর্মকাণ্ড ও পতিতাবৃত্তির মতো সামাজিক ব্যাধি ছড়িয়ে পড়ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে এলাকার সামাজিক পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
​সমাবেশ থেকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়, অবিলম্বে মাদক ও জুয়ার আস্তানাগুলো উচ্ছেদ করতে হবে এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সচেতন নাগরিকরা।
​মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে করুনানগর বাজারকে সকল প্রকার অন্যায় ও অপরাধমুক্ত ঘোষণা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *