October 8, 2026, 8:52 pm

পাকিস্তান-আফগানিস্তানে ঈদ উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও সম্প্রতি কাবুলে ভয়াবহ প্রাণঘাতী হামলার পর, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এবং সদিচ্ছার নিদর্শন হিসেবে দুই দেশ এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মধ্যরাত থেকে শুরু হয়ে এই বিরতি ২৩শে মার্চ মধ্যরাত পর্যন্ত মোট ৫ দিন কার্যকর থাকবে।

এই যুদ্ধবিরতির ঘোষণাটি আসার মাত্র দুই দিন আগে কাবুলের ক্যাম্প ফিনিক্স নামক একটি সাবেক ন্যাটো ঘাঁটিতে (যা বর্তমানে মাদক পুনর্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহৃত) ভয়াবহ বিমান হামলা চালায় পাকিস্তান।

জাতিসংঘের তথ্যমতে, নিহতের সংখ্যা ১৪৩ ও আহত ১১৯ জন।
সূত্র : রয়টার্স

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক