August 22, 2026, 1:35 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রথম সপ্তাহেই মার্কিন সামরিক বাহিনী নজিরবিহীন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের উচ্চপদস্থ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানি প্রতিশোধমূলক অভিযানে এ পর্যন্ত অন্তত ২০০ মার্কিন সেনা নিহত এবং ৩ হাজারেরও বেশি আহত হয়েছে।

এই গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ এখন আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, গত সাত দিনে আমেরিকার ১৫৩টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম এবং ২৩টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া ৩৭টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পাশাপাশি এ অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন অস্ত্রভাণ্ডারের প্রায় ৪৩ শতাংশই বিলীন হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে গুপ্তহত্যার মাধ্যমে এই সংঘাতের সূচনা করে মার্কিন-ইসরায়েলি জোট। একই সময়ে দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো হামলায় ১৭০ জন স্কুলশিক্ষার্থী নিহতে ঘটনাটি বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ এর আওতায় এ পর্যন্ত ৫৮ দফা হামলা চালিয়েছে।

: প্রেস টিভি