দিনাজপুর জেলার, ফুলবাড়ী উপজেলার, দুই নম্বর আলাদিপুর ইউনিয়নের, রাঙ্গামাটি নামক স্থানে,
প্রাণ কোম্পানির শ্রমিকদের বিরামহীন সংগ্রাম।
ঈদকে সামনে রেখে সারারাত নাইট ডিউটি করে সারাদিন রোজা রেখেও থেমে নেই প্রাণ কোম্পানির শ্রমিকের সংগ্রাম।
সেহরির অন্ধকার ভোর থেকে শুরু হয় তাদের বিরামহীন সংগ্রাম। অল্প ঘুম, অগণিত দায়িত্ব,
আর অনিশ্চিত ভবিষ্যতের সাথে প্রতিদিনের লড়াই যেনো চলতেই থাকে।
জোহরের নামাজের পর ক্লান্ত শরীরে একটু বিশ্রাম… তারপর আবার মেশিনের শব্দে ডুবে যাওয়া।
ঘামে ভেজা হাত, তবু চোখে অদম্য দৃঢ়তা। কারণ এই শ্রমেই ফোটে পরিবারের মুখে হাসি, জ্বলে চুলা, বাঁচে স্বপ্ন।
রোজার তৃষ্ণা তাদের গতি থামাতে পারে না।
ক্ষুধা তাদের ইচ্ছাশক্তিকে হার মানাতে পারে না।
নীরব থেকেও তারা দেশের অর্থনীতির চালিকাশক্তি—আমাদের সত্যিকারের নীরব অহংকার।
স্যালুট জানাই সকল প্রাণ কোম্পানির শ্রমিক ভাইবোনদের।