পথ কল্যাণ দেশ গত ১৭ই মার্চ খুলনার শ্রমকল্যাণ অধিদপ্তর মাঠ প্রতিবন্ধীদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করেন। ৫৩ জন পথ শিশু ও কিশোরের মাঝে বিভিন্ন প্রকার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথ বাংলা দেশ এর সভাপতি প্রকৌশলী খন্দকার শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোঃ ইয়াহিয়া আক্তার। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক চৌধুরী মিরাজ। খুলনা ইউনেস্কোর সভাপতি নুরুল ইমাম খান। খুলনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম জুয়েল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রার সাংবাদিক ইব্রাহিম মনির,সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পথ বাংলা দেশ এর চিপ প্রগ্রামার ফারদিনা ইসলাম অনন্যা।