August 22, 2026, 2:13 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদ প্রধান আলী লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদ প্রধান আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান।

ইরানের সেনাপ্রধান আমির হাতামি এই ঘোষণা দিয়ে বলেছেন, ‘চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য’ প্রতিশোধ নেওয়া হবে।

এক বিবৃতিতে আমির হাতামি বলেন, “সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদ) সেক্রেটারিকে হত্যার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য।”

এদিকে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) বুধবার এক বিবৃতিতে বলেছে, “শহীদ আলী লারিজানি ও তার সঙ্গীদের হত্যার রক্তের প্রতিশোধ নিতে’ মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলার প্রথম দিনই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর থেকে অবিরত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল।

ইরানও তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিতে শুরু করে। এর জেরে দখলদার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে তেহরান। এসব হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান। এতে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ানবিবিসি