July 30, 2026, 8:37 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

পটিয়া ভুমি অফিসের দালাল আটক, জেল হাজতে প্রেরণ

চট্টগ্রাম থেকে:

চট্টগ্রামের পটিয়ায় ভূমি (এসিল্যান্ড) অফিসে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে নামজারি ও জমাখারিজের কাজ করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের থেকে টাকা আদায়ের অভিযোগে এক দালালকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
(১৬ মার্চ) সোমবার পটিয়া ভুমি ভূমি
অফিসে এ ঘটনা ঘটে।মামলার বাদী ওয়াহিদুল্লাহ সিকদার সাংবাদিকদের জানান,তিনি পটিয়া উপজেলা ভূমি অফিসে নাজির হিসেবে কর্মরত।
দীর্ঘ ধরে লিটন ওরফে রোকন উদ্দিন সহ কয়েকজন ব্যক্তি নিজেদের অফিসের লোক পরিচয় দিয়ে নামজারি ও জমাখারিজের কাজ করে দেওয়ার কথা বলে সেবা নিতে আসাদের কাছ থেকে টাকা নিয়ে আসছিল।
বাদী বলেন, আমরা বিষয়টি জানতে পেরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং গ্রাহক ছাড়া অন্য কাউকে অফিসে এ ধরনের কাজ করতে না দিতে সতর্ক থাকি। কিন্তু অভিযুক্তরা উল্টো আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। তারা বলত তাদের কথামতো কাজ না করলে আমাদের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করে হয়রানি করবে।তিনি আরো বলেন, ঘটনার দিন বিকেলে অভিযুক্ত লিটন ১৪টি নামজারি ও জমাখারিজের ফাইল নিয়ে অফিসে আসে। আমি তার পরিচয় জানতে চাইলে সে আমাকে ভয়ভীতি দেখিয়ে বলে এসিল্যান্ড স্যারের বিরুদ্ধে সংবাদ করেছে, আমার ফাইলের কাজ না করলে আমার বিরুদ্ধেও সংবাদ করবে।এ সময় সেখানে উপস্থিত ভুক্তভোগী ফাহিমা সুলতানা বলেন, অভিযুক্ত লিটন নিজেকে এসিল্যান্ড অফিসের কর্মচারী পরিচয় দিয়ে তার কাছ থেকে নামজারি ও জমাখারিজের কাজ করে দেওয়ার কথা বলে নগদ ৭০ হাজার টাকা নিয়েছে।তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করে তার হাতে টাকা দেই।
পরে অফিসে এসে জানতে পারি তিনি এখানকার কোনো কর্মকর্তা নন।
ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে জানানো হলে তিনি অভিযুক্তকে আটকের নির্দেশ দেন। পরে খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিটন ওরফে রোকন উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানিয়েছেন, ‘ভুয়া পরিচয়ে সরকারি অফিসে দালালি ও প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয়েছে।এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা সাংবাদিকদের জানান,
পটিয়া উপজেলা ভূমি অফিসে সাধারণ মানুষ যেন দালালদের মাধ্যমে নয়, সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী অফিসে এসে সেবা গ্রহণ করেন। কেউ দালালের খপ্পরে পড়লে তাৎক্ষণিকভাবে অফিসে এসে জানানোর আহ্বান জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *