May 4, 2026, 5:33 pm
শিরোনাম:
রামপালে নিরাপদ পানি নিশ্চিতকরণে ওয়ার্ল্ড ভিশনের এনজিও সমন্বয় সভা সংবাদে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ পাইকগাছায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের ব্যাপার বীথিকা বিনতে হোসাইন সংরক্ষিত আসনের এমপি হওয়ায় কমলনগরে আনন্দ মিছিল তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল ফরিদপুরে দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার লালবাগে গ্রেপ্তার নরসিংদীর শিবপুরে নায়েব আলীম উদ্দিনকে বিদায় সংবর্ধনা শাহজাদপুরে পিআইও আবুল কালাম আজাদ পাবনায় দুদকের হাতে গ্রেপ্তার ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদের ওপর ৬১ কোটির ব্রিজ: ৪ ইউনিয়নের মানুষের ভাগ্য বদলের অপেক্ষায় ৯৯৯–এ ফোন পেয়ে ভোরে চান্দিনা থানা পুলিশের ঝটিকা অভিযান, কামারখোলা গ্রাম থেকে আটক ৪; পলাতকদের খোঁজে অভিযান বিশ্ব গনমাধ্যম দিবসে সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে সাংবাদিকদের র‍্যলী

ইরানে ১০ বিদেশি গুপ্তচর গ্রেফতার 

নিউজ পাওয়ার২৪ ডেস্ক:

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ১০ জন বিদেশি গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ইরান।

দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এই দাবি করেছে।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি ইরানের ইসনা নিউজ এজেন্সির বরাত দিয়ে জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশের আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে বলেছে, “১০ ভাড়াটে ও বিশ্বাসঘাতককে শনাক্তের পর গ্রেফতার করা হয়েছে।”

তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আইআরজিসি বলেছে, গ্রেফতারকৃতদের মধ্যে চারজন ইরানের সংবেদনশীল স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামোর তথ্য সংগ্রহ করছিলেন। বাকিরা একটি রাজতন্ত্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। সূত্র: রয়টার্স