July 30, 2026, 9:13 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

পটিয়ায় মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিক জালালের স্বরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিদারুল আলম/ সাব্বির আহমদ:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ‘র (বিএমএসএফ) পটিয়া শাখার
উদ্যোগে প্রথিতযশা সাংবাদিক জালাল আহমদের ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) ডাক বাংলোর মোড়স্থ একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম হার্ট ফাউন্ডেশনের ইসি মেম্বার ও আধুনিক পটিয়ার সভাপতি ডাঃ একেএম নাসির উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পটিয়া শাখার সভাপতি এস এমএকে জাহাঙ্গীর ‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম এ জুয়েল’ র সঞ্চলনায় এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও পটিয়া প্রেস ক্লাব সভাপতি আবদুল হাকিম রানা, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ স ম ইউনুস, বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, ছালেহ আহমদ হাসান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: শাখাওয়াত হোসাইন হিরু, ব্যাংকার আবুল হোসাইন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ,জিরি ইউনিয়নের ইউপি সদস্য লুৎফর রহমান লুতু, সাংবাদিক আবদুর রাজ্জাক,সাংবাদিক সেলিম চৌধুরী উপস্থিত ছিলেন সাংবাদিক আহমদ উল্লাহ সাংবাদিক রবিউল আলম ছোটন, এস এম রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি সাংবাদিক ফারুকুর রহমান বিনজু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, , সাংবাদিক রবিউল আলম ছোটন সাংবাদিক সুজিত দত্ত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পটিয়া শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফখরুল নাঈম, মোঃ ইব্রাহীম চৌধুরী, মোঃ পারভেজ আনিসুর ইসলাম, রাইয়ান, মোঃ সুলতান তানবির রাইহান , আরিফুর রহমান, আশফাতুর জামান, সাইদ হোসেন আলবি, ফয়সাল উদ্দিন, বেলাল হোসেন, মোঃ শাকিল,ইরফাত হোসেন প্রমুখ। এতে বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে সাংবাদিক জালাল উদ্দীন আহমেদের ভূমিকা অবিস্মরণীয়। তারা সাংবাদিক সমাজের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা সহ বিএমএসএফ এর ১৪ দফা দাবি বাস্তবায়ন সহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। প্রধান অতিথি ডা: এ কে এম নাসির উদ্দিন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা ঐক্যবদ্ধ থাকলে দেশ দূর্ণীতিমুক্ত থাকবে। উদ্বোধক বিএমএসএফ কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল হাকিম রানা বলেন, সারা দেশে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি ও ট্রাষ্টি বোর্ডের সভাপতি আহমেদ আবু জাফরের নের্তৃত্বে ঐক্যবদ্ধ। তিনি মে মাসে গণ মাধ্যম সপ্তাহ পালন, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও সাংবাদিকদের সুরক্ষা আইন সহ ১৪ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকার সহ সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *