August 21, 2026, 11:25 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

টাঙ্গাইলের রাজ খাল খননের উদ্বোধনকালে-সুলতান সালাউদ্দিন টুকু

আব্দুল্লাহ আল মামুন পিন্টু, মফস্বল সম্পাদক:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলের রাজ খাল খননের উদ্বোধনকালে বলেন বিএনপির
প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করছে। এরই ধারাবাহিকতায়

টাঙ্গাইলে বেশ কিছু নদী এবং খাল মৃত্যু প্রায় ।
সে সমস্ত মৃত খাল এবং নদীকে খনন করে নদীর প্রান ফেরাতে হবে।

এতে করে খাল এবং নদীর স্বাভাবিক প্রবাহ এবং নাব্যতা ফিরে আনতে পারলেই কৃষি এবং মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সোমবার (১৬ মার্চ) টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গোলাবাড়ি এলাকায় রাজ নামে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের নদী ও খাল পুনরুদ্ধারে সরকার বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। এরই আওতা সারাদেশে বিশ হাজার কিলোমিটারের অধিক নদী ও খাল খনন করা হবে।

মন্ত্রী আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিটি জেলায় পর্যায়ক্রমে নদী এবং খাল খননের কাজ করা হবে। টাঙ্গাইলে বেশ কিছু নদী এবং খাল রয়েছে ভরাট অথবা মৃত্যু। সে সমস্ত মৃত খাল এবং নদীকে খনন করে তাদের প্রান ফেরাতে হবে। এতে করে খাল এবং নদীর প্রবাহ হলে কৃষি এবং মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

টুকু আরও বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়ার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই সরকার কৃষকদের দশ হাজার টাকা ঋণ পর্যন্ত সুদসহ মওকুফ করা হয়েছে।


গোপালপুর উপজেলায় রাজ খাল খনন প্রকল্পের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ২ (ভুয়াপুর গোপালপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন সহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গরা।