July 31, 2026, 9:14 am
শিরোনাম:
পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে লাশের পরিমান প্রশাসনিক স্থবিরতায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল: সুচিকিৎসা থেকে বঞ্চিত রোগীরা, অনিয়মের পাহাড় ভুলে স্বাক্ষর না করায় বেরোবিতে ভর্তির সুযোগ বঞ্চিত এক শিক্ষার্থী বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে

ফুলবাড়ীতে কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট!দুশ্চিন্তায় কৃষকরা

মাহাবুর ইসলাম,দিনাজপুর, ফুলবাড়ী, থেকে:

দিনাজপুরের ফুলবাড়ীর আলাদিপুর ইউনিয়নের রাঙ্গামাটি কোল্ডস্টোরেজের সামনে একটি কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট করেছে কিছু অসাধু ব্যক্তিরা।
কালভার্টটির মুখ থেকে একটি বড় খাল রয়েছে পানি নিষ্কাশনের জন্য।সেই খালটি সংযুক্ত হয়েছে ছোট যমুনা নদীতে।হঠাৎ করে ওই কালভার্টের মুখ ভরাট করায় বিপাকে পড়েছেন কৃষকরা।
স্থানীয়রা বলছেন,যেখানে সরকার খাল খননের উদ্যোগ গ্রহণ করেছে সেখানে খালভরাট করা কতটুকু যৌক্তিক?
স্থানীয় কৃষকরা বলছেন,বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হলে ফসলি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এমতাবস্থায় বিষয়টির নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী কৃষকরা।
এদিকে জায়গা ভরাটকারি সুলতান মাহমুদের সঙ্গে কথা বললে তিনি বলেন,জায়গাটি আমরা ক্রয় করেছি।এটি আমাদের ক্রয় কৃতজমি। খালের বিভিন্ন যায়গায় অন্য মানুষ বন্ধ করেছে তাই আমিও করতেছি।

কালভার্টের মুখ ব্যক্তিগত জায়গা হতে পারে এমন বিষয় নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসানের সঙ্গে কথা হলে তিনি জানান,বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *