August 21, 2026, 11:25 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২০ জনকে কারাদণ্ড

ফরিদপুর থেকে:

ফরিদপুর শহরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ শনিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর কোতোয়ালি থানাধীন দুই নং কুঠিবাড়ি ‌ রেলওয়ে বস্তি এবং শহরের বিভিন্ন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেজর রোকনুজ্জামানের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে বিভিন্ন আবাসিক হোটেল থেকে শিমু, অঞ্জনা, তামান্না, মথুরা রানী মন্ডল, রুনা বেগম, শারমিন আক্তার, খাদিজা আক্তার, জেসমিন আক্তার ও রত্না বেগমসহ কয়েকজন নারীকে আটক করা হয়। পরে তাদের ফরিদপুর সার্কিট হাউসে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট জান্নাতুল সুলতানা। আদালত প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়া লিটন হোসেন, শাকিল আলম ও শরিফ আবিদ হোসেন দিনারসহ মোট ২০ জনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।