August 22, 2026, 1:37 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

কমলনগরে বিষ প্রয়োগে খামারির গরু ও হাঁস নিধনের অভিযোগ: দিশেহারা অসহায় অলি আহমেদ

​কবির হোসেন রাকিব, কমলনগর লক্ষ্মীপুর থেকে:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৭ নং হাজিরহাট ইউনিয়নে বিষ প্রয়োগে একটি গরু ও ১১টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) ভোরে উপজেলার ৫ নং ওয়ার্ডের হাজী আব্দুর রব বাড়ির খামারি অলি আহমেদের বাড়িতে এই ঘটনা ঘটে।
​ক্ষতিগ্রস্ত খামারি অলি আহমেদ জানান, তিনি অত্যন্ত দরিদ্র এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো রাতে গরু ও হাঁসগুলোকে গোয়ালঘরে রেখে ঘুমাতে যান। ভোরে উঠে দেখেন একটি গরু এবং ১১টি হাঁস মরে পড়ে আছে। তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে কে বা কাহারা খাবারে বিষ মিশিয়ে তার এই অবলা প্রাণীগুলোকে হত্যা করেছে।
​অলি আহমেদ অত্যন্ত আক্ষেপের সাথে বলেন, “আমি একজন অসহায় মানুষ। ব্যাংক থেকে লোন নিয়ে অনেক আশা করে গরুগুলো কিনেছিলাম। এর আগেও আমার দুটি গরু একইভাবে মারা গিয়েছিল, যেগুলোর বাজারমূল্য ছিল প্রায় ৪ লক্ষ টাকা। একের পর এক লোকসানে আমি এখন পুরোপুরি নিঃস্ব। এখন কীভাবে ব্যাংকের কিস্তি শোধ করব আর কীভাবে সংসার চালাব, তা ভেবে কোনো কূল পাচ্ছি না।”
​স্থানীয়রা জানান, অলি আহমেদ অতি সাধারণ একজন খামারি। তার ওপর এমন অমানবিক আচরণ অত্যন্ত নিন্দনীয়। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​ভুক্তভোগী খামারি এখন প্রশাসনের হস্তক্ষেপ ও সরকারি সহযোগিতার আশায় দিন গুনছেন।