July 30, 2026, 7:54 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের কোচ মাইক হেসনসহ ৫ সদস্য

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

আগামী ১১ মার্চ প্রথম ম্যাচের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ লক্ষে আগামী ৯ মার্চ বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল।

তবে সিরিজকে সামনে রেখে পাকিস্তান দলের কোচিং স্টাফের ৫ সদস্য ঢাকায় পৌঁছেছে। টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটাররা পাকিস্তান ফিরে গেলেও, প্রধান কোচ মাইক হেসনসহ তারা শ্রীলঙ্কায় থেকে যান। সেখান থেকে সরাসরি বাংলাদেশে এসেছে তারা।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হবে আগামী বুধবার। তার আগে প্রস্তুতি নিতে শনিবার দুপুরে ঢাকায় পা রাখেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন, কোচ শেন ম্যাকডারমটসহ আরও কয়েকজন স্টাফ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তারা সরাসরি টিম হোটেলে যান।

পাকিস্তান দলের ক্রিকেটাররা এখনো দেশে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আগামী সোমবার ঢাকায় পৌঁছানোর কথা তাদের। এরপর মিরপুরে অনুশীলনে নামবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দল। বাংলাদেশও ইতোমধ্যে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলটি মিরপুরে অনুশীলন করছে। দুই দলের লড়াইকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও বাড়ছে উত্তেজনা।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গড়াবে ১১, ১৩ এবং ১৫ মার্চ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *