June 17, 2026, 6:19 pm
শিরোনাম:
‎রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী নড়িয়ার চন্ডিপুরে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা ও সচেতনতামূলক মিছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী ক্যাম্পেইন ; জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু খুলনা -যশোর মেইন রোডে ফুলতলা নামক স্থানে বাস ও তেল পরিবহনকারী গাড়ির মধ্যে সংঘর্ষ ‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালী থানার রবিউল হক জাতীয় পর্যায়ে উচ্চলাফে চতুর্থ জামিলা সম্মাননা দিল প্রশাসন হকার উচ্ছেদ এর প্রতিবাদে কলকাতার রাজপথে মমতা মধুখালীতে সাপের কামড় সচেতনতা বিষয়ক কর্মশালা

রমজান মাসে যানজট মুক্ত করতে রাস্তায় উস্তি থানার পদস্থ কর্মকর্তারা

কলকাতা থেকে নিউজ দাতা- মনোয়ার ইমাম

আজ দুপুরে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানা এলাকায় পুরাতন থানার চৌমাথায় বিশাল যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল মন্ডল এবং তার অধীনে পদস্থ পুলিশ আধিকারিকরা। বিশাল যানজটের কারণে আটকে পড়ে কয়েক হাজার মানুষ। সেই কয়েক শত গাড়ি। কারণ এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার গাড়ি চলাচল করে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ রয়েছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রতিদিন কয়েক হাজার শত গাড়ি যায় পূর্ণ স্বান করতে এবং কপিলমুনি আশ্রমে ঘুরতে। সেই সঙ্গে এই রাস্তা দিয়ে ডায়মন্ড হারবার এবং মগরাহাট হয়ে ক্যানিং ও সুন্দর বন এবং জয়নগর যাওয়ার কারণে প্রতিদিন হাজার হাজার গাড়ি পার হয়। কিন্তু আজ রমজান মাস উপলক্ষে নো এন্ট্রি খুলে যাওয়ার কারণে বড় বড় গাড়ি চলাচল স্বাভাবিক হয়। তখন উস্তি পুরাতন থানার কাছে ইউ ট্রান নিতে গিয়ে বড় বড় গাড়ি থমকে যায়। এবং এতটা যানজট হয় যে খবর যায় উস্তি থানার অফিসার ইনচার্জ শ্রী রাহুল মন্ডল এর কাছে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান এবং উস্তি থানার পদস্থ কর্মকর্তারা সহ অন্যান্য সিভিক পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যানজট মুক্ত করতে এগিয়ে আসেন। প্রায় কয়েক ঘণ্টা পরই স্বাভাবিক হয় যানজট। এই বুধবার আবার উস্তি র হাট বাজার করতে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যাবসায়ীরা হাজির হয়। এবং রমজান মাসের বাজার সহ বিভিন্ন ধরনের কেনাকাটা করতে আসে কয়েক মাইল দূর থেকে সাধারণ মানুষ।এই ভীড়ের মধ্যে তাদের পড়তে হয়। তবে উস্তি থানার ওসি শ্রী রাহুল মন্ডল এর নির্দেশ পেয়ে দ্রুত যানজট মুক্ত করতে রাস্তায় নামে পুলিশ বাহিনী। ইতিমধ্যেই পর নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা পালন করছেন উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল মন্ডল।।
তারিখ ২৫/০২/২০২৬, বুধবার বিকেল দুই টা বেজে চল্লিশ মিনিট।।