July 30, 2026, 8:39 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

সুন্দরগঞ্জ উপজেলা হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে এমপি- মাজেদুর রহমান

মো. শাহীন আলম :

গাইবান্ধা জেলার  সুন্দরগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে নিজ হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযানে নবনির্বাচিত এমপি মাজেদুর রহমান।
রবিবার( ২২ ফেব্রুয়ারি) সকালে শতাধিক নেতা কর্মী নিয়ে সুন্দরগঞ্জ উপজেলা হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নামেন ২৯ গাইবান্ধা- (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতে নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান ।

তিনি সকালে উপজেলার ৫০ শয্যা হাসপাতালে চার পাশে এবং মসজিদের সামনে নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করেন।

এতে উপস্থিত ছিলেন- সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম, পৌর : জামায়াতের আমির একরামুল হক ও জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী নুরুন্নবী প্রামানিক সাজু, উপজেলা শিবিরের সভাপতি- সোহান ইসলাম সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা অংশ নেন পরিষ্কারের কাজে।

এদিকে নবনির্বাচিত এমপির এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি সুন্দরগঞ্জ উপজেলাবাসী। জনবান্ধন এই কর্মসূচিতে একজন এমপি নিজে থেকে অংশ নিয়ে কাজ করায় নাগরিকরাও সন্তোষ।

কর্মসূচি শেষে এমপি অধ্যাপক মাজেদুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়বো। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমরা এই অভিযান শুরু করছি। আমরা সুন্দরগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতাল দিয়ে শুরু করেছি ক্রমানয়ে উপজেলার বিভিন্ন জায়গায় এই কার্যক্রম অব্যাহত রাখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *