June 15, 2026, 5:59 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

রৌমারীতে কাঁচা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীদের জরিমানা

আকতার হোসেন রৌমারী-কুড়িগ্রাম

কুড়িগ্রাম রৌমারী কাচা বাজারে ১৮/০২/২০২৬ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ রৌমারী কাঁচা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আলাউদ্দিন।

এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, গরুর মাংস নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রিসহ বিভিন্ন অপরাধে চারটি মামলায় মোট ১৬,০০০ (ষোল হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টরসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সততা স্টোর, পক্ষে মোঃ হারুন, বন্দবেড় ইউনিয়ন, রৌমারী, কুড়িগ্রাম।২০০০/- টাকা অর্থদণ্ড প্রদান।
আব্দুল্লাহ হোটেল, পক্ষে মোঃ ইকরামুল, পিতা: আব্দুর রহিম, নটানপাড়া, রৌমারী, কুড়িগ্রাম ৩০০০/- টাকা অর্থদণ্ড প্রদান
নুরন্নবী , পিতা: সাদেক হোসেন, রৌমারী গ্রাম, রৌমারী। ১০০০/- অর্থদণ্ড প্রদান।
আবু তালেবের দোকান, পক্ষ্যে মোঃ রাজু, রৌমারী, কুড়িগ্রাম। ১০,০০০/- অর্থদণ্ড।