May 1, 2026, 8:58 pm
শিরোনাম:
বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তির আড়ালে লুকিয়ে আছে জাতীয় স্বার্থের মরণফাঁদ মহান মে আন্তর্জাতিক শ্রমিক দিবস  উপলক্ষে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বালাসী–বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, ঢাকার দূরত্ব কমবে ১৫০ কিমি নওগাঁয় ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের শোভাযাত্রা টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত চৌগাছায় জমজ দুই কন্যাশিশুর পাশে “চৌগাছা পরিবার” মুন্সীগঞ্জে  প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি’সহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ইাউনিভার্সিটি স্টুডেন্টস্ আ্যসোসিয়েশন (ঊষা) এর উদ্যোগে ১ম মে ২০২৬ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শ্রমিকদের ঘামেই গড়ে উঠবে উন্নত সরিষাবাড়ী-এমপি ফরিদুল কবীর তালুকদার শামীম কুলাউড়ায় পুলিশ সুপারকে ঘুষ দিতে গিয়ে নারীসহ আটক ২

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ভালুকা মডেল থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম

মোঃ রাসেল ফকির- ময়মনসিংহ থেকে:

আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম। তিনি বর্তমানে ভালুকা মডেল থানা-র দায়িত্ব পালন করছেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়,অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার,ওয়ারেন্ট তামিল,দ্রুত মামলার তদন্ত সম্পন্ন এবং সাধারণ মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের ভিত্তিতে মাসিক মূল্যায়নে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

তার নেতৃত্বে ভালুকা মডেল থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন চুরি-ডাকাতি দমন এবং সড়ক নিরাপত্তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন তিনি।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সহকর্মী,জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। এ সম্মাননা ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠা ও সততার সাথে পালনে তাকে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।