July 30, 2026, 8:42 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

স্বপ্ন বাঁচুক ঘরে ঘরে গণ- গ্রামীণ বীমা কে সঙ্গে করে এই প্রতিপাদ্য ও গণ- গ্রামীণ বীমা অনুষ্ঠিত-২০২৬

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী,সিরাজগঞ্জ-থেকে: ‎

স্বপ্ন বাঁচুক ঘরে ঘরে গণ- গ্রামীণ বীমা কে সঙ্গে করে এই প্রতিপাদ্য ও গণ- গ্রামীণ বীমা-২০২৬ সালের জন্য নতুন লক্ষ্যমাত্রা কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর ডেল্টা লাইফ ইনসুরেন্স কোম্পানি কনসেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় শাহজাদপুর পিপিডি কনভেকশন সেন্টার হল রুমে। আয়োজিত অনুষ্ঠানে ডেলটা লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড শাহজাদপুর শাখার সিনিয়ার ম্যানেজার মোঃ আব্দুস সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন ডেল্টা লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড গণ-গ্রামীণ বীমার ডিএমডি ও উন্নয়ন প্রধান মোঃ আনোয়ারুল হক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন ডেল্টা লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড সিএফও বেপারী মহাইমিনুল ইসলাম মিল্টন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন বগুড়া জক উন্নয়ন ব্যবস্হাপক মোঃ রেজাউল করিম রেজা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন বগুড়া জক অপারেশন ম্যানেজার মোঃ নুরুল আফসার মানিক। এতে আরো বক্তব্য রেখেছিলেন শাখার সিনিয়র হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক,এই সময় ডেল্টা লাইফ ইনসুরেন্স শাখার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ফিল্ড কর্মকর্তা ও গ্রাহক গন উপস্থিত ছিলেন। এতে শুভেচ্ছা বক্তব্য রেখেছিলেন মোঃ আব্দুল্লাহ,মোঃ গাজিউর রহমান,খুরজেসতুরা খানম,খলিলুর রহমান,মোঃ আব্দুল খালেক প্রমুখ। এই সময়ে প্রধান অতিথি তার বক্তব্য বলেছেন,ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে প্রথমবারের মতো মাইক্রো ইন্স্যুরেন্স স্কিম চালু করে ইতিহাস সৃষ্টি করেছে। তাদের “গণ গ্রামীণ বীমা” কর্মসূচি দেশে-বিদেশে প্রশংসিত হয়ে জীবন বীমা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এছাড়া বীমা খাতকে জনপ্রিয় করতে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের চাহিদা পূরণে ডেল্টা লাইফ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কোম্পানিটি বর্তমানে সারা দেশে ১০০০টিরও বেশি কার্যালয়ের  মাধ্যমে কার্যক্রম পরিচালনা করেছে এবং প্রায় ২০,০০০ বীমা কর্মী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন। এই সময়ে অনুষ্ঠানের সভাপতি সিনিয়র ম্যানেজার মোঃ আব্দুস সেলিম বলেছেন, “আমি প্রায় ৩০ বছর ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত আছি। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আজ কোম্পানি ৪০ বছরের উর্ধে পদার্পন করেছে-এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়। এই সময়ে
‎তিনি আরো বলেছেন,এই দীর্ঘ পথচলায় আমাদের সঙ্গে থাকা সকল পলিসিহোল্ডার,শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, শুভানুধ্যায়ী,কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক সমাজের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।” আলোচনা শেষে কোম্পানির সার্বিক সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *