October 8, 2026, 7:02 pm

আগামী নির্বাচন কে সামনে রেখে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সামিম আহমেদের

কলকাতা থেকে নিউজ দাতা-মনোয়ার ইমাম

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস এর নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান দলের কো ডিনেটর সামিম আহমেদ। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ইয়ার পুর গ্রাম পঞ্চায়েতের এবং রঙ্গীলা বাদ অঞ্চলের এবং হরিহর পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এবং দলের নেতা ও কর্মীদের নিয়ে একটি বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন দলের কো ডিনেটর সামিম আহমেদ। সেই সঙ্গে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন উন্নয়ন প্রকল্প এবং বিকাশ এর যে কর্মকাণ্ড পরিচালনা করেছেন তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এবং বাংলার ঘর সহ অন্যান্য জনমূখী কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে তার ব্যাখ্যা তুলে ধরার আহ্বান জানান। আগামী নির্বাচনে পশ্চিম বাংলার মাটি থেকেই বিজেপি ও তার দোসরদের উৎখাত করার আহ্বান জানান। সেই সঙ্গে আগামী নির্বাচনে দলের নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন ও মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস এর নেতা ও ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস এর নেতা ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য মানবেন্দ্র মন্ডল এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস এর নেতা সাদিক মোল্লা এবং সঞ্জীব মন্ডল উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য মারুফ হোসেন লস্কর এবং রহমাতুল্লাহ লস্কর এবং হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাইহান লস্কর। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং সকলকেই অভিনন্দন জানান মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা।।