July 30, 2026, 7:59 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি  

মহুয়া কবীর:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে কামারপাড়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল আটটায় গিয়ে প্রচুর নারী ভোটারের উপস্থিতি পাওয়া যায়। বিভিন্ন বয়সী নারী ভোটার দেখা যায়।যদিও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা আরও বৃদ্ধি পায়। এখানে মোট আটটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে বিকাল সাড়ে চারটা পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সম্পন্ন হয়।
এ কেন্দ্রে নারী-পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৩৬৮৩ জন। ভোট প্রদান করেন ১৫৪১ জন। মোট ৪১.৮৪ শতাংশ ভোটার ভোট প্রদান করেন। কেউ এসেছেন প্রথমবারের মতো ভোট দিতে। আবার কেউ আগের নির্বাচনগুলোতে এসে দেখেছেন ভোট আগেই দেয়া হয়ে গেছে। এবার দিতে পেরে ভীষণ খুশি।
মাইলস্টোন স্কুলে পরিদর্শনে গিয়ে দেখা যায় নারী ভোটার সংখ্যা অনেক বেশি। পাশাপাশি প্রতিবন্ধী নারী ও পুরুষ ভোটার ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছেন হুইল চেয়ারে, কেউ ক্রাচে ভর দিয়ে এসেছেন, আবার কেউ হামাগুড়ি দিয়ে। ভোটাররা বলেন, আগে ভোট দিতে পারিনি এবার মনের আনন্দে ভোট দিলাম। উত্তরা সরকারি কলেজে মোট তিনটি কেন্দ্র সবগুলোই পুরুষ কেন্দ্র। এখানে পঞ্চম তলায় মোট ভোট পড়েছে ৫৩.৩৭ শতাংশ। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
ঢাকা-১৮ আসনের কামারপাড়া স্কুল এন্ড কলেজ, পরশমনি ল্যাবরেটরি স্কুল, মাইলস্টোন কেজি স্কুল, মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন, উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ, উত্তরা সরকারি কলেজ মোট ২৫টি কেন্দ্র ঘুরে দেখা যায় নারীদের উপস্থিতি ব্যাপক। ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি ছিলনা। এই ভোটারদের মধ্যে ছিলেন নবীন ভোটার, প্রবীণ ভোটার, প্রথমবারের মত ভোটার,লাঠি ভর দিয়ে আসা ভোটার, হুইল চেয়ারে বসা ভোটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *