October 8, 2026, 8:24 pm

গাইবান্ধা-২ আসনে পুনর্ভোটের দাবি: ফলাফল বাতিল চাইলেন আনিসুজ্জামান খান বাবু

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা:

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা-২ (সদর) আসনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ঘোষিত ফলাফল বাতিল এবং পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিসুজ্জামান খান বাবু।
‎১৪ ফেব্রুয়ারি শনিবার বিকেল তিনটায় গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কমপক্ষে ৩০টি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা ভোটগ্রহণ শুরুর আগেই ধানের শীষের পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছেন। তার ভাষ্য, পূর্বপরিকল্পিত কারচুপির উদ্দেশ্যেই এসব স্বাক্ষর নেওয়া হয়েছে।
‎তিনি আরও অভিযোগ করেন, ভোটের দিন বেলা ২টার পর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যরা তার সমর্থক ভোটার ও পোলিং এজেন্টদের সঙ্গে মারমুখী আচরণ করেন, যা ভোটারদের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে।
‎আনিসুজ্জামান খান বাবু বলেন, ১২ ফেব্রুয়ারি নিজ ভোট প্রদান শেষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের আগাম স্বাক্ষর গ্রহণের বিষয়টি তিনি প্রত্যক্ষ করেন। পাশাপাশি একাধিক কেন্দ্র থেকে প্রাপ্ত অগ্রিম ফলাফল শীটের তথ্যের ভিত্তিতে তিনি ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ তোলেন।
‎তার দাবি, জাল জালিয়াতি ও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এমনকি ভোটগ্রহণ চলাকালে ব্যালট বাক্সে অনিয়মিতভাবে ব্যালট প্রবেশ করানোর ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
‎এ অবস্থায় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি জানিয়ে তিনি ঘোষিত ফলাফল বাতিল করে গাইবান্ধা-২ (সদর) আসনের সকল কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের আহ্বান জানান