July 30, 2026, 8:34 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

ফরিদপুর জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফরিদপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব–১০। নির্বাচনের দিন ভোটারদের নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করে আকাশপথে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১২টার‌ দিকে ফরিদপুরের‌ কমলাপুরে অবস্থিত ‌ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান র‌্যাব–১০ এর সিপিসি কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম।
তিনি জানান, ভোটের দিন র‌্যাব–১০ এর সদস্যরা দৃশ্যমানভাবে মোতায়েন থাকবেন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রের ভেতর ও বাইরে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা ভোট কারচুপির চেষ্টা রোধে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
তারিকুল ইসলাম আরও বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব–১০ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
নির্বাচনকে ঘিরে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় ফরিদপুরে কর্মরত ‌ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *