July 30, 2026, 9:15 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

বাগেরহাট-৪ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাজন মিস্ত্রির মতবিনিময় সভা ও গণসংযোগ

মোঃ ফিরোজ আহমেদ-বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাট-৪(মোরেলগঞ্জ শরণখোলা) আসনের জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী সাজন মিস্ত্রি মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে  (৯ ফ্রেরুয়ারী ২০২৬) সোমবার রাতে
মতবিনিময় সভা করেন। একই সঙ্গে তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে আশীর্বাদ ও ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে সাজন মিস্ত্রি সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের প্রতিশ্রুতি দেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমি এই এলাকার সন্তান।

মোরেলগঞ্জ–শরণখোলার মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো আমি খুব কাছ থেকে জানি। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব।

মোরেলগঞ্জ–শরণখোলাকে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেব।

তিনি আরও বলেন, মোরেলগঞ্জের পানগুছি নদীর ওপর “সুন্দরবন” নামে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবাইকে
ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পল্লী এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সাজন মিস্ত্রি মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আক্তারুজ্জামান, সহসভাপতি মো. শিমুল ফকির ও আবুল আলম কাজী, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী হাং, কেন্দ্রীয় নেতা বাবলু কাজী, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. মাসুদ রেজা ও সাধারণ সম্পাদক আল আমিন ফরাজী, চিংড়াখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জিএম দ্বীন মোহাম্মদ টুলুসহ দলীয় নেতাকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সহসভাপতি এস এম সাইফুল ইসলাম কবির ও রমিজ উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক সিব সজল যিশু ঢালী, অর্থ সম্পাদক মো. নাজমুল, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ তালুকদার এবং সিনিয়র সাংবাদিক আব্দুল জলিল প্রমুখ।
গণসংযোগে তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রচারণা চলতে দেখা যায়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে আসন্ন নির্বাচনে এলাকার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *